কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর ক্যাম্প কমান্ডার। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, মদ, ইয়াবা ও নগদ ১৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন- রংপুর জেলার কাউনিয়া আল আমিন (২০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)। সেনাবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মাদকসহ আটক ৪
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ৬৭৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























