ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (৭ মে) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বি সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমপি হাবিব হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে ২০২০ সালের নভেম্বর ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার কারণে আসনটি শূন্য হয়।
বিগত সেপ্টেম্বর মাসে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে যৌথ বাহিনী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা, ৩ টি পুলিশ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ও একটি হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার

আপডেট সময় ১২:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫