লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায়, গতকাল
০১। ০৭/০৫/২০২৫ তারিখ লালমনিরহাট থানা কর্তৃক মোগলহাট ইউনিয়নের কর্নপুর মৌজাস্থ আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৭), এর বসত বাড়ী তল্লাশী করে ধৃত আসামীর হেফাজত হইতে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১জন আসামী গ্রেফতার।
০২। ০৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট থানা কর্তৃক মোগলহাট ইউনিয়নের কর্নপুর মৌজাস্থ ধৃত আসামী শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (নব-মুসলিম) (৩০)’কে লালমনিরহাট থানাধীন ০১ নং মোগলহাট ইউনিয়নের ০১নং ফুলগাছ মৌজাস্থ জনৈক বাদশা আলম এর আলম স্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা ডিমের খাচার মধ্যে বিশেষ কায়দায় লইয়া লালমনিরহাট যাওয়ার পথে ধৃত আসামীর হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ বলেন””
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মো:আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধি 

























