ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলামের এক বক্তব্যের প্রতিবাদে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস.এম শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে সোনাবাড়ীয়া বাজার মোড় সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত ও বিস্মিত হয়েছি, গতকাল (৬ মে ২০২৫) আমার স্নেহাস্পদ ছোটভাই, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম আমাকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি ও শুনেছি। উনি সাবেক এমপি মোস্তফা লুৎফুল্লার সাথে আমার একটি ছবি দেখিয়ে বলেছেন- ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমি তার নির্বাচনী প্রচারণা মঞ্চে বসে আছি। কিন্তু তিনি ভুলে গেছেন ২০১৮ সালে আমাদের তালা কলারোয়ার সাবেক সফল সংসদ সদস্য সাতক্ষীরার উন্নয়নের রূপকার, জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই নির্বাচন করেছিলেন এবং আমি তার সাথেই ছিলাম। ২০১৮ সালের নির্বাচনের যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ হামলা চালায় সেই লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমিও ছিলাম, তার ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে, চাইলে আমি দেখাতে পারব।

এস.এম শহিদুল ইসলাম আরও বলেন, সাবেক মেয়র আক্তারুল ইসলাম যে ছবিটি দেখিয়েছেন সেটা ২০১৫ সালে ৫নং কেঁড়াগাছী ইউনিয়নের হরিদাস ঠাকুরের জন্মভিটার এক অনুষ্ঠানের। আমি তখন রানিং চেয়ারম্যান। দায়িত্বে থাকার কারণে বিভিন্ন সামাজিক ও জাতীয় উৎসবগুলোতে যেতে হয়েছিলো। তার অর্থ কী এই, আমি ফ্যাসিস্ট ও স্বৈরশাসক আওয়ামীলীগ ও ওয়ার্কার্স পাটির রাজনীতি করেছি?

তিনি আরও বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাড়িঘর ভাঙচুর করে আওয়ামী লীগ। আমি নির্বাচন থেকে সরে না গেলে আমার ছেলেকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে আমি পিজি হসপিটালে গুরুত্বপূর্ণ অপারেশন করায়, অপারেশন করে বাড়ি আসার তিন দিনের ভিতর ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করে এবং মোটা টাকা নিয়েও আমাকে চালান করে দেয়। দীর্ঘ এক মাসের বেশি জেল খাটি। এখনও পর্যন্ত ইউনিয়নে সর্বাধিক মামলা আমার নামে। ইউনিয়নে অনেক বড় নেতা আছে তাদের নামে একটা মামলা পর্যন্ত নেই। তাহলে আওয়ামী লীগের সঙ্গে আতাত কি আমি করেছি? নাকি অন্যকেউ?

সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুল জলিল, সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫