ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ
এএসপির মরদেহের পাশে চিরকুট

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি যা আছে মায়ের’

এএসপি পলাশ সাহা, বামে চিরকুট
চট্টগ্রাম চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে রাখা ছিল একটি চিরকুট।

ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অরডিনেট করে।’

বুধবার (৭ মে) দুপুরে এএসপি পলাশের মরদেহ উদ্ধার করা হয়। পলাশ সাহা চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।
চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, র‌্যাব চান্দগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। এসময় একটি চিরকুট পাওয়া গেছে বলে তারা জানান। পরে সেখানে পলাশ সাহার মরদেহের সুরতহাল করা হয়।
বিকেল পৌনে ৫টায় ময়নাতদন্ত শেষে পলাশ সাহার মরদেহ পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, র‌্যাব কর্মকর্তা পলাশ তার নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জাগো নিউজকে বলেন, এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন- সে বিষয়ে এখনো নিশ্চিত নই। মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

এএসপির মরদেহের পাশে চিরকুট

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি যা আছে মায়ের’

আপডেট সময় ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫