সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল পুঁজি বাংলাদেশের জোড়া সেঞ্চুরি দিয়ে

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অংকের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল পুঁজি গড়েছে বাংলাদেশ। কিউইদের এই রানে আটকাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১২ রানে পতন হয় ওপেনার পারভেজ হোসেন ইমনের। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এ ব্যাটার।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি করেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। ৩৪ বলে ৩৯ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বিজয়। ৪১ বলে ৪০ রান করে ফেরেন নাইম।

চতুর্থ উইকেটে ২২৫ রানের বিশাল জুটি করেন সোহান ও অংকন। দু’জনই হাঁকান সেঞ্চুরি। ১০১ বলে ১১২ রানের (৭টি করে চার ও ছক্কা) দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সোহান।

ইনিংসের শেষ ওভারে আউট হন অংকন। ১০৮ বলে ১০৫ রানের (৭ চার ও ৫ ছক্কা) অনবদ্য ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। মোসাদ্দেক হোসেন সৈকত ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন ক্রিশ্চিয়ান ক্লার্ক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল পুঁজি বাংলাদেশের জোড়া সেঞ্চুরি দিয়ে

আপডেট সময় ০৪:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫