সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ভারতীয় তারকা ক্রিকেটারকে হত্যার হুমকি

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের যুদ্ধ বেধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ২২ এপ্রিল সেই হামলার দিনই হত্যার হুমকিতে দুটি মেইল পান ভারতীয় কোচ গৌতম গম্ভীর। ইতোমধ্যে সেই ঘটনায় ২১ বছর বয়সী গুজরাটের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার রেশ না কাটতেই ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও হত্যার হুমকিতে মেইল পেয়েছেন।

কেবল তাই নয়, ডানহাতি এই পেসারের কাছ থেকে ১ কোটি রুপিও চাওয়া হয়েছে ওই মেইলে। এই ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলা পুলিশের কাছে অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন শামির ভাই হাসিব আহমেদ। বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় পার করছেন শামি। এরই মাঝে তার ই-মেইল একাউন্ট খুলে হত্যার হুমকি দেখতে পান ভাই হাসিব। ইতোমধ্যে এ ঘটনায় আমরোহা পুলিশ তদন্তে নেমেছে।

হাসিব আহমেদ এফআইআরে লিখেছেন, শামি আইপিএলে ব্যস্ত থাকায় গুরুত্বপূর্ণ কোনো বার্তা এলো কি না সেটা দেখতে গত রোববার শামির মেইল ওপেন করেন হাসিব। তখনই হত্যার হুমকির মেইলটি তার চোখে পড়ে। ওই মেইলে প্রভাকার নামের আরেকজনের কথাও উল্লেখ করা হয়েছে। আর হুমকি এসেছে রাজপুত সিন্দর নামের একটি আইডি থেকে। পরে সেই মেইলের একটি প্রিন্ট কপি পুলিশকে জমা দেন হাসিব।

আমরোহা পুলিশের এসপি অমিত কুমার আনন্দ জানিয়েছেন, মামলাটি সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাসঙ্গিক সব ধারা অভিযুক্তের মামলায় যুক্ত করা হয়েছে এবং শনাক্তের চেষ্টা চলছে তাদের।

এর আগে ভারতীয় কোচ গম্ভীরকেও ‘আমি তোমাকে হত্যা করব’ লিখে মেইল পাঠানো হয়েছিল। সেই ঘটনায় ইতোমধ্যে গুজরাটের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জিগনেশিশ পারমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তবে তার মানসিক সমস্যা আছে দাবি করে ডেপুটি ‍কমিশনার এম হর্শবর্ধন বলেছেন, ‘পারমার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার পরিবারের মতে তার কিছু মানসিক সমস্যা রয়েছে। আমরা এ নিয়ে তদন্ত করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় তারকা ক্রিকেটারকে হত্যার হুমকি

আপডেট সময় ০৭:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫