ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটকৃত মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ও ভোলা পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল, ৫টি দেশী অস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় ০৬:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫