ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

কলেজে ভাইভা দিতে আসা ছাত্রলীগকর্মীকে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে ভাইভা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটকের পর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক মাজহারুল ইসলাম আশিক রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থানার ক্ষুদ্রকমরপুর গ্রামে। তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর গা ঢাকা দেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিহাস বিভাগে ভাইভা দিতে মঙ্গলবার সকালে কলেজে আসেন মাজহারুল ইসলাম আশিক। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি ছাত্রদলের কাছে থাকা পূর্বের ছাত্রলীগের কর্মীদের কলেজ ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের ছবিতে চেক করা হয়। ছবিগুলোতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ছাত্রলীগের মিছিলগুলোতে তাকে সামনের সারিতে অবস্থান করতে দেখা যায়। আরও জানা যায়, গত বছরের ১৬ জুলাই রাজশাহী কলেজে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দিনেও তার সম্পৃক্ততা রয়েছে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‌‘আশিক রাজশাহী কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি হত্যা মামলার আসামি রাশিক দত্তের ঘনিষ্ঠ সহযোগী। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, নতুন করে ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। তবে তার বিরুদ্ধে আগের একটি মামলা চলমান। সেই মামলায় তাকে চালান দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

কলেজে ভাইভা দিতে আসা ছাত্রলীগকর্মীকে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫