ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

নরসিংদীতে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে কিশোর নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানিয়েছেন।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সংঘর্ষে গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে একটি সূত্র বলছে- ঢাকায় নেওয়ার পথে রাহাতেরও মৃত্যু হয়েছে। কিন্তু রাহাতের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিষয় নিয়ে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে দফায় দফায় হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাহাত। তারা যুবলীগ নেতা রুবেলের সমর্থক। গ্রেপ্তার এড়াতে উভয় পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। আরেক জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। তবে সেটির বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

নরসিংদীতে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে কিশোর নিহত

আপডেট সময় ০৬:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫