আজ লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে, লালমনিরহাটে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতি পাওয়ায় ০২ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ।
লালমনিরহাট পুলিশ সুপার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে লালমনিরহাট জেলা পুলিশে স্বাগতম ও অভিনন্দন জানান। এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আর আই, পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, লালমনিরহাটসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মো:আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধি 
























