সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, পালালেন স্বামী

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন মো. বাদল খান (৪৫)। সোমবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন, বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম বিলু (৫০)। ‎অভিযুক্ত মো. বাদল খান উপজেলার ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। স্থানীয় ধাওয়া বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বাদল খানের চতুর্থ স্ত্রী চম্পা বেগম। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছে। গতকাল (৫ মে) রাতে স্ত্রী চম্পা ও শাশুড়িকে হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেন বাদল। ঘটনার সময় চম্পার সন্তান মো. ইয়াছিন খান (১০) টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন নিভিয়ে ফেলে। এরপর স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল।

‎স্থানীয় নাসিমা বেগম বলেন, চম্পার ছেলে দৌড়ে আমাদের ঘরে এসে বলে খালা মা আর নানিরে মাইরা ফেলাইছে। শুইনা আমি দৌড়ে এসে দেখি চম্পার বুকের ওপর আগুন জ্বলতেছে। এক বালতি পানি ছিল কাছে তাই গায়ে ঢেলে দিয়ে আগুন নিভাইছি। আমাদের দেখে বাদল পালিয়ে গেছে।

‎এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, আমরা ঘটনাস্থলে আছি, লাশ উদ্ধারের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, পালালেন স্বামী

আপডেট সময় ১২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫