ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা অনিয়মের অভিযোগ বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

হাতিরঝিলের ফুটপাত থেকে ডিএনসিসির বস্তা সরানোর নির্দেশ

হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের সঙ্গে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন কাজের জন্য স্তূপ করে রাখা বালু ও বালু ভর্তি বস্তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
আজ (সোমবার) সকালে হাতিরঝিল এলাকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি। এর আগেও ডিএনসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল।

পরিদর্শনে গিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, আজকের পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন তিনি। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রাজউক চেয়ারম্যান।

এসময় হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা অনিয়মের অভিযোগ

হাতিরঝিলের ফুটপাত থেকে ডিএনসিসির বস্তা সরানোর নির্দেশ

আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫