ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

পিরোজপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

পিরোজপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেছারাবাদে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় ও সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৪ মে) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আবু নাহিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
‎পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।
‎প্রেসবিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি করা হলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
‎এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি।
‎এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইমরান আহমেদ সজীবকে বহিষ্কার করা হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

পিরোজপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

আপডেট সময় ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫