ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

মসিক কর্তৃক পার্কের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নগরীর শিল্পাচার্য জয়নাল উদ্যানের বৈশাখী মঞ্চের পার্শ্বে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সহ স্হাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল ৪ মে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা এমন উচ্ছেদ অভিযানকে নগরবাসী স্বাগত জানিয়েছে।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ যৌথবাহিনীর ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

অভিযান পরিচালনাকারীর কর্তৃপক্ষ জানান, এসব স্থাপনার কোনো বৈধ মালিকানা কাগজপত্র না থাকায় ও নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এগুলো উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে পার্কের ভেতরে হাঁটা-চলার জায়গায় (বৈশাখী মঞ্চের পাশে) কয়েকটি অবৈধ খাবার দোকানসহ আরো কিছু অবৈধ ঘর তৈরি করে এখানে ব্যবসা করে আসছিল। এসব ঘটনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জানতে পেরে আজ অভিযান পরিচালিত হয়। বুলডেজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে গত ৩০ এপ্রিল জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কের অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

মসিক কর্তৃক পার্কের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত

আপডেট সময় ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫