বিএনপি’র স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলার , আওয়ামী লীগের ১৯ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে আজ রবিবার (৪ মে) দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা আদালতে হাজির হয়ে ওই আওয়ামীলীগ নেতা কর্মীরা জাবিন আবেদন করলে বিচারক মাকসুদুর রহমান জাবিন নামমঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার কাজী, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর, বল্লভদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা, যদুনন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, আওয়ামী লীগ কর্মী নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, রাসেল মাতুব্বর, কামরুল মোল্লা, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ুব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বার, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্লা, ছনো মিয়া,
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারি মোঃ তমিজউদদীন বলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের গাড়ির বহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে পুলিশের পাহারায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি 





















