ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে -রংপুরে মির্জা আব্বাস 

ভারত এতই খারাপ যে তারা পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। পানি কখনো মারনাস্ত্র হতে পারে না। পৃথিবীর কোথাও কোন রাষ্ট্র পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেননি। সেটা ভারত করিয়ে দেখিয়েছে। ভারত কখনো আমাদের তিস্তা সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেয়নি। এবার আমরা তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বো। তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ঘণ পদযাত্রার অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি থেকে এ কথা বলেন।

রবিবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত গণপদযাত্রা ও সমাবেশে

বিশেষ ও অতিথি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামসহ রংপুরের আট জেলার বিএনপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস আরও বলেন, ভারত সরকার শুধু তিস্তা নয় সারা বাংলাদেশের ৫৪টি নদ-নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। আমরা অনেক আগেই তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি আদায় করতে পারতাম। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতো।

বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা তিস্তাসহ অন্যান্য নদী গুলোর পানির ন্যায্য হিস্যার জন্য কখনো ভারতের কাছে একটি দাবিও জানাননি। শেখ হাসিনা সব সময় ভারতকে খুশি করে চলেছেন।স্বৈরাচার সরকার থাকলে অভিন্ন নদীসহ তিস্তা নদীর কোন সংস্কার তারা কখনো করত না।

তিনি বলেন, ভারত তিস্তার পানি বন্ধ করেছে, ফারাক্কার পানি বন্ধ করে দিয়েছে। তারা অভিন্ন ৫৪টি নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। তারা পানিকে মারনাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সারা বিশ্ব ভারতের এই কার্যকলাপ দেখেছে।

তিনি বলেন এই আন্দোলন কখনো থামবে না। কারন আমরা একটি সরকারের অপেক্ষায় আছি যে সরকার আমাদের কথা বুঝতে পারবে। দেশের মানুষের ভাষাকে বুঝতে পারবে। মানুষের দাবি দাওয়া পূরণ করতে পারবে। কিছুদিন আগে যে সরকার ছিল তারা কখনো এই দাবি-দাওয়া পূরণ করেনি এবং তারা দাবি দেওয়া পূরণ করার সক্ষমতা রাখত না।

তিনি আরো বলেন, ভারতের কাছে আমাদের অনেক দেনা পাওনা আছে। আমাদের ট্রানজিট আছে আমাদের পোর্ট আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো প্রয়োজনে আমাদের তিস্তার পানি চাই দিতেই হবে।

তিস্তা পাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে  তিনি আরও জানান, তিস্তা পাড়ের মানুষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে আন্দোলন করে গড়ে তোলা হয়েছে মিডিয়ার মাধ্যমে দেশবাসীসহ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আমি সেজন্য আপনাদের সাধুবাদ জানাই।
বিশেষ অতিথি বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা তিস্তা নিয়ে আন্দোলন শুরু করেছি।ইতিপূর্বে ও তিস্তা নিয়ে আন্দোলন করা হয়েছে। এখন তিস্তা পাড়ের মানুষকে নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বোই  ইনশাল্লাহ।

সভাপতির বক্তব্যে তিস্তাব বাচাও নদী বাঁচাও আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, যতদিন না আমাদের এই তিস্তার পানিসহ নদীর ন্যায্য হিস্যা আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।

আলোচনা সভা শেষে একটি জাগো বাহে তিস্তা বাচাও স্লোগানে একটিরগণ পদযাত্রা প্রধান অতিথি ও বিশেষ অতিথি নেতৃত্বে শাপলা চত্বর থেকে শুরু হয়ে রংপুর জেলা স্কুলের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তিস্তা পাড়ের মানুষসহ আট জেলার কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে -রংপুরে মির্জা আব্বাস 

আপডেট সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫