ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

ইবিতে আদিবাসী ভূমি অধিকার সংক্রান্ত পিএইচডি সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল: দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। আজকের গবেষণার বিষয়বস্তু ছিলো ‘অবসারবেন্স অন ল্যান্ড ঔনারশিপ অ্যান্ড ল্যান্ড লস অ্যামং খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। আরো উপস্থিত ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী রয়েছে।  এই জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে বিদ্যমান আইন সংশোধন করে অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন বা সংশোধনীর মাধ্যমে বিদ্যমান ল্যান্ড ট্রাইবুনালের পাশাপাশি ভূমি আদালত গঠন করা, সংশ্লিষ্ট দপ্তরে ভূমি এক্সপার্ট নিয়োগ ও ভূমি সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে পুলিশদের থেকে স্পেশাল ব্রাঞ্চ গঠন করার ওপর আলোকপাত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

ইবিতে আদিবাসী ভূমি অধিকার সংক্রান্ত পিএইচডি সেমিনার

আপডেট সময় ০৭:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫