ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশের ৩৭তম পাবলিক ও প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ ৪ মে ঢাকার মিরপুর ১৪ নম্বরে অবস্থিত মোয়াজ্জেম হলে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও আসন গ্রহণ, শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতি, পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিচিতিমূলক প্রোমো ভিডিও ও স্লাইড শো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা ও মাননীয় উপাচার্য বক্তব্য রাখেন। এছাড়াও, শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন নিয়ম-কানুন ও প্রক্টরিয়াল নীতিমালা তুলে ধরা হয়।

নবীনদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনে চান্স পাওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন। জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে সমুদ্র নির্ভর গবেষণা এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা সকলেল নৈতিক দায়িত্ব ।”

নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সূচনা, মূল্যবোধ, সুযোগ-সুবিধা ও সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪টি অনুষদের অধীনে ৫টি বিভাগে মোট ২০০জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। এবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল ৭ম ব্যাচ, বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস ৭ম ব্যাচ, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি ৯ম ব্যাচ, বিএসসি (অনার্স) ইন ফিশারিজ ৬ষ্ঠ ব্যাচ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫