ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

কমলনগরে সড়ক উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

“প্রতিদিন এই রাস্তায় মাদ্রাসায় যাই। বর্ষায় কাদা জমে হাঁটাও যায় না। পড়ালেখা করতে ইচ্ছে হয় না” বলছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নের পশ্চিম অংশে অবস্থিত নুরিয়া রোড। প্রতিদিন এই কাঁচা রাস্তাটি ধরে যাতায়াত করে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি বর্ষায় রূপ নেয় কর্দমাক্ত জলাভূমিতে। শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থার পরিবর্তন চেয়ে এলাকাবাসী মানববন্ধনে নেমেছেন।

রোববার (৪ মে) সকাল ১০টার দিকে পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসা সংলগ্ন নুরিয়া রোডে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন পশ্চিম চর লরেন্স দাখিল বালিকা মাদ্রাসা, দক্ষিণ চার মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরবতুন্নেসা নুরানি মাদ্রাসা, বাইতুননুর জামে মসজিদ ও আরবআলী পাটওয়ারী উতিয়া জামে মসজিদসহ এলাকার নানা প্রতিষ্ঠান ও জনসাধারণ।

বক্তারা বলেন, নুরিয়া রোডটি ৩ ন চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক। এটি দক্ষিণ থেকে উত্তর দিকে বিস্তৃত হয়ে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও শতাধিক ঘরবাড়ির সাথে সংযুক্ত। অথচ রাস্তাটি এখনো কাঁচা। বর্ষা এলেই রাস্তায় হাঁটুসমান কাদা জমে, তখন শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না, অসুস্থ রোগী নেয়া যায় না, এমনকি নামাজ পড়তে মসজিদেও পৌঁছানো মুশকিল হয়ে পড়ে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, রাস্তায় কাদা দেখে মাদ্রাসায় যাওয়ার ইচ্ছাই থাকে না। কখনো পড়ে যাই, বই-খাতা ভিজে যায়। এ সময় বক্তারা দ্রুত রাস্তাটি পিচঢালাই করে পাকাকরণের দাবি জানান এবং বলেন, এটা শুধু একটি রাস্তা নয়, পুরো এলাকার জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে। উন্নয়ন না হলে আমরা পরবর্তী কর্মসূচি নিতে বাধ্য হব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসানাত, পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসার সহ-সুপার মোহাম্মদ নিজাম উদ্দিন, শিক্ষক আবুল হাসান, মিজানুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন এবং স্থানীয় রাজনীতিক মোহাম্মদ রফিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

কমলনগরে সড়ক উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫