ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রহিম মিয়া (৩০) নামে এক শ্রমিক। শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত মারুফ হোসেন একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। আহত রহিম মিয়া একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, সকালে সাতপাটকি এলাকায় জহুরুল হকের বাড়িতে দুই শ্রমিক সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসের প্রভাব বুঝতে পেরে রহিম দ্রুত ওপরে উঠে এলেও মারুফ আটকে পড়েন। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে মারুফের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারুফের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৪:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫