ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রেমিকা

বিয়ে না করে পালিয়ে বেড়ানো যুবক গ্রেফতার

অভিযুক্ত শিমুল হোসেন
দুই বছরের প্রেমের সম্পর্ক। জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তিনি বিয়ের জন্য চাপ দিলে বাড়ি থেকে আত্মগোপনে চলে যান প্রেমিক।

এ ঘটনায় থানায় মামলা ঠুকে দেন ভুক্তভোগী তরুণী। ওই মামলায় শিমুল হোসেন (২৭) নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছ র ্যাব। এমনই ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে।
রোববার (৪ মে) পাবনার র ্যাব-১২ এর সিপিসি-২ একটি দল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে শিমুলকে গ্রেফতার করে।
শিমুল উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃৃত ইব্রাহিম হোসেনের ছেলে। এরআগে ২৮ এপ্রিল অন্তঃসত্ত্বা তরুণী শিমুল হোসেনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিমুলের সঙ্গে ওই তরুণীর দুই বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্ক চলাকালীন বিয়ের প্রলোভনে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন শিমুল। এতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। সোমবার (২৮ এপ্রিল) তিনি ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়ে সেখানে অবস্থান নেন। শিমুলকে বিয়ে করার দাবি জানান। কিন্তু শিমুল বিয়ে না করে নিজ এলাকা থেকে পালিয়ে যান। পরে মামলা করেন ওই তরুণী।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আসামিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রেমিকা

বিয়ে না করে পালিয়ে বেড়ানো যুবক গ্রেফতার

আপডেট সময় ০৩:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫