ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না

লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা পুরো না হলে অদক্ষ লোক তৈরি হবে। অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না।
রোববার (৪ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোন বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি স্কুলের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শাবেন। একদম লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকে কী শিক্ষা দেওয়া হবে, তার নির্দিষ্ট কারিকুলাম রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাই এটি অনুসরণ করবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার নীতিমালা রয়েছে। দেখভালের দায়িত্বও আমাদের রয়েছে। সেক্ষেত্রে কাজ করছি, তবে আমাদের সাংগঠনিক কাঠামো আরও জোরদার করা দরকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও রায়পুরের ইউএনও ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কাকলী শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে তিনি শিশু কানন উদ্বোধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না

আপডেট সময় ০৩:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫