সংবাদ শিরোনাম ::
অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

নভোএয়ারের ফ্লাইট এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশীয় বিমান সংস্থা নভোএয়ারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ। তবে কতদিনের জন্য তা বন্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফলে টিকিট বিক্রি বা কেনার বিষয়ে জানতে পারছেন না ক্রেতারা।

শনিবার (৩ মে) দুপুরে নভোএয়ারের রিজার্ভেশন বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান, গতকাল (২ মে) থেকে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নভোএয়ার। যেসব যাত্রী নভোএয়ার থেকে সরাসরি টিকিট কেটেছেন, তাদের নভোএয়ার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখান থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। যারা এজেন্সির মাধ্যমে টিকিট করেছেন, তাদের সেখানে যোগাযোগ করতে হবে।

কিন্তু কেন অনির্দিষ্টকালের জন্য নভোএয়ারের ফ্লাইট স্থগিত করা হলো, এমন বিষয়ে নভোএয়ার সূত্র জানায়, নভোএয়ার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় শতশত কোটি টাকা লোকসান দিয়েছে। তাই বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে নভোএয়ার বিক্রির আলোচনা চলছে। সেই বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানির নিরীক্ষা হচ্ছে। এর অংশ হিসেবে সংস্থাটির বিমান উড্ডয়ন সাময়িকভাবে। তবে নভোএয়ার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আবার বিক্রি চূড়ান্ত না হলে কবে নাগাদ ফ্লাইট শুরু হবে, তাও স্পষ্ট করে জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি

নভোএয়ারের ফ্লাইট এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫