মির্জাপুরবাসী অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে জেলা ও উপজেলা প্রশাসন এর প্রচেষ্টায় ঐতিহ্যবাহী মির্জাপুরের জামুর্কির সন্দেশ অদ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো। অদ্য জামুর্কির সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল জনাব শরীফা হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। পণ্যগুলোর আলাদা কদর থাকে। ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়। আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের প্রতি একইসাথে এ সকল পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও প্রসারের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন । এ অর্জন মির্জাপুরবাসীর সকলের।আমাদের বাংলা ট্যালেন্ট টিভির পক্ষ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে জি আই এনে দিতে সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে জামুর্কির সন্দেশ জিআই পণ্যের স্বীকৃতি
-
সাইদ আল মামুন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- ৭৩৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















