ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ বখাটে যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে বখাটেদের হামলায় গুরুতর আহত হন এক ভুক্তভোগীর চাচা। পরে অভিযান চালিয়ে তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ এপ্রিল) ভোরে বালিজুরী ইউনিয়ন ও পাশের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী নয়া হাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), একই গ্রামের আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১) ও জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২)।

জানা গেছে, গত ২৮ এপ্রিল উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় বখাটেরা। তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটেরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় বখাটেদের ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় দুজন। পরে ২৯ এপ্রিল এক ছাত্রীর চাচা আহত ব্যক্তি বাদী হয়ে তাহিরপুর থানায় পাঁচজননের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় অভিযুক্ত তিনজনকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হিমেল ও রকিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট সময় ০১:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫