ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে বোরো ধানে মরা শীষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে বোরো ধানক্ষেতে ব্যাপক আকারে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে ধানগাছ থেকে মরা শীষ বের হচ্ছে, যা দেখে শঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা।

পোড়াগাঁও, নন্নী, নয়াবিল, বাঘবের, রামচন্দ্রকুড়া, নালিতাবাড়ী ও কাকরকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি মাঠে এ পোকা আক্রমণ দেখা গেছে। কৃষকরা জানান, যথাযথ সার প্রয়োগ, ছত্রাক ও পোকামাকড়ের ওষুধ ব্যবহারের পরও ধানগাছ থেকে শীষ বের হওয়ার সময় তা শুকিয়ে যাচ্ছে, চিটা হয়ে যাচ্ছে ধান।

বারোমারী আন্ধারুপাড়া গ্রামের কৃষক কিতাব আলী, হাবিল উদ্দিন, বাদল মিয়া ও ফেরদৌস আলম বলেন, “আমরা যথাসময়ে ইউরিয়া, এমওপি, ডিএপি সার দিয়েছি। কীটনাশকও ব্যবহার করেছি। তবু ধান মরে যাচ্ছে। এতে ফলন নিয়ে চিন্তায় আছি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর নালিতাবাড়ীতে ২৩ হাজার ১৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যদিও বেশিরভাগ জমিতে আবাদ ভালো হয়েছে, তবু কয়েকটি ইউনিয়নের ফসলের মাঠে মাজরা পোকার আক্রমণ পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক করে তুলেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, “এটি মূলত মাজরা পোকার আক্রমণ। গাছের কাণ্ডে ঢুকে এই পোকা শীষ শুকিয়ে দেয়। যেটা ‘মরা শীষ’ হিসেবে দেখা দেয়। তবে একরে যদি পাঁচ শতাংশের বেশি মরা শীষ না হয়, তাহলে তেমন ক্ষতি হবে না। সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পরামর্শ দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, কৃষি বিভাগ এ বছর নালিতাবাড়ী থেকে ১৬টি কোম্পানির কীটনাশকের নমুনা ল্যাবে পাঠিয়েছে। কোনোটিতে ভেজাল প্রমাণিত হলে তা বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে বোরো ধানে মরা শীষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় ১২:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫