ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চুরির অপবাদে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার পেকুয়ায় টাকা চুরির অপবাদ দিয়ে এহসানুল করিম (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন।

নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা জানা যায়, নিহত এহসান ও তার মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে ফিরছিলেন। এ সময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ির কছে পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে টাকা চুরির অপবাদ নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাগবিতণ্ডা হয়। জুনাইদ ছুড়ি দিয়ে এহসানকে বুকে আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে। ঘাতক জুনাইদ ও নিহত এহসান দুজনেই একে অপরের বন্ধু।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টাকা চুরির অপবাদ দিয়ে বন্ধুর ছুরির আঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

চুরির অপবাদে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫