ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশান থানা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

গতকাল শনিবার (৩ মে) রাত পৌনে ৮টায় তাদের থানায় হাজির করা হয়। এর আগে শনিবার দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আজকে দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, রাজধানী ঢাকার গুলশান থানা এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫