চাঁদপুরে যৌথবাহিনির অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
৪ মে রাত আড়াইটার সময় মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার থেকে মাদক কারবারি বলরামদাস কে আটক করে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস টিম।
৪ মে সকালে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেঃ জাবেদ হাসান জানান,গত ৪ সেপ্টেম্বর ২০২৪ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং দক্ষিণ মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে দক্ষিণ মতলব উপজেলার নারায়ণপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলরাম দাস (৩৫)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে দক্ষিণ মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















