ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি

পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম ধবলসূতি সীমান্তে আটক হওয়া দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

আটক হওয়া দুই যুবক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া জেলার সাজেদুল ইসলাম (২২)। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধবলসূতি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুচলেকার ভিত্তিতে অভিভাবকদের কাছে ওই দুই যুবককে হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন

পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ১১:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫