ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি

পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও হাদীস বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবীতে ৩ মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতা- কর্মীরা।

আজ শুক্রবার ( ২ মে) বাদ জুমা পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলার শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল আহসান, সাধারন সম্পাদক মাওঃ মোঃ আবু সাঈদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল কাদের, অর্থ বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আবু বকর, প্রচার সম্পাদক মাওঃ মোঃ জাহিদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেছেন, সম্প্রতি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ নামের একটি কমিটি ৩১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে, যা দেশের ৯২% মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। প্রতিবেদনটিতে এমন কিছু সুপারিশ করা হয়েছে যা সরাসরি কুরআন-সুন্নাহর পরিপন্থী।

যা ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ।

সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন কমিশনের প্রতিবেদনে “সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার”, “বহু বিবাহ প্রথা বিলুপ্তি”, “যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি”, “শরীর আমার, সিদ্ধান্ত আমার” শ্লোগানকে গ্রহণযোগ্যতা প্রদান, “ধর্ম নারী উন্নয়নের পথে প্রধান বাধা”— এমন মতবাদ উপস্থাপন করা হয়েছে যা ইসলামি শরিয়তের মৌলিক বিধানের বিরোধিতা করে।

তারা বলেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে; তবে ধর্মীয় বিধানের বাইরে গিয়ে সমতা প্রতিষ্ঠা নয়, বরং ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে সংস্কার হওয়া উচিত। তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলসহ নারী সংস্কার কমিশন কমিটি বাতিল করারও দাবী করেন তারা। বক্তারা, ৩ মে শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫