ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি

মিয়ানমারে পাচারকালে ৬ শ বস্তা সার উদ্ধার, আটক-১০

মিয়ানমারে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।

আটক ১০ জন পাচারকারি কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, সাগরে ৫৮ দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি।

কিন্তু বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের সদস্যরা। এতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলেও তা না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড।

এসময় ট্রলারে তল্লাশ চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ১০ পাচারকারিকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, ট্রলারটি থেকে উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন

মিয়ানমারে পাচারকালে ৬ শ বস্তা সার উদ্ধার, আটক-১০

আপডেট সময় ০৯:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫