সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

শ্রমজীবীদের বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন পরিবর্তন কখনো সম্ভব নয়” -মাওলানা আবুল কালাম আজাদ

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন, পরিবর্তন কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও কয়রা-পাইকগাছা জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১ লা মে) কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক দিবস এর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের সাথে বৈষম্য করা যাবে না।শ্রমিক ও মালিকের মধ্যে কোন বৈষম্য থাকবে না।বিশ্বের প্রতিটি বিপ্লবে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শ্রমিক ভাইয়েরা সব সময় অবহেলিত, উপেক্ষিত। শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন, পরিবর্তন কখনো সম্ভব নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। বাংলাদেশ ১৮ কোটি মানুষের মধ্যে ৭ কোটি শ্রমিক রয়েছে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এসকল শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে, কাজ করবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ। এদেশের সরকার পরিবর্তনে শ্রমজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র কোথাও শান্তি নাই, একমাত্র ইসলামী শ্রমনীতিতেই রয়েছে শান্তি।
সরকারের কাছ দেশের শ্রমজীবী মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন দাবি তুলে ধরা হবে। শ্রমিকদের বিপদে পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলার সভাপতি মোল্যা শাহাবুদ্দিন শিহাবের সভাপতিত্বে ও কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা শেখ সাইফুল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা উপদেষ্টা মাওলানা ইমরান হুসাইন,জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোওয়ার, খুলনা জেলা জামায়তের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওলিউল্লাহ ও আবুল কালাম,পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ,পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন,কয়রা উপজেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলার উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

শ্রমজীবীদের বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন পরিবর্তন কখনো সম্ভব নয়” -মাওলানা আবুল কালাম আজাদ

আপডেট সময় ০১:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫