ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক স্কুল শিক্ষক’কে রাজকীয় বিদায় জানিয়েছে স্কুলের সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবন্দ। সোমবার বেলা ১১টায় উপজেলার বন্দিয়ারা উচ্চ বিদ্যালয়ে এই রাজস্বীক বিদায়ের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী শিক্ষক গয়ালাল চন্দ্র রায় ও সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম চৌধুরী প্রমূখ। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক বিলকিস বেগম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্ত নাথ রায়। শেষে ঘোড়ার গাড়িতে করে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক’কে অশ্রু সজল নয়নে যথাযথ মর্যাদায় তাঁর বাড়িতে পোঁছে দেন সহকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অবসরপ্রাপ্ত শিক্ষক গয়ালাল চন্দ্র রায় ১৯৯৫ সালের ২৮ জুন প্রথম এই বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি সুনামের সাথে ২০২৫ইং সালের ৭ এপ্রিল পর্যন্ত প্রায় ২৯ বছর শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়
-
মোঃ মাফরুজ্জামান (মাহাফুজ) , পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০২:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- ৭৯৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















