সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রিমান্ডে সাবেক এমপি কেরামত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে থাকা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে মামলার শুনানির জন্য কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলা হয়। রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মো. জসীম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় জিসান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত শিকদার। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ২০২৪ সালের ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় রাজিব মোল্লার দায়ের করা মামলায় কেরামত আলীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিকাঈল হোসেন। কাজী কেরামত আলীর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ৬ এপ্রিল দিবাগত রাতে কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৭ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি এ মামলায় জেলা কারাগারে আছেন। আজ একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখান হল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রিমান্ডে সাবেক এমপি কেরামত

আপডেট সময় ০১:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫