ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

সোনারগাঁয়ে চেক পোষ্টে অবৈধ চোরাই কাঠসহ গাড়ি আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দিতে গিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাই আকাশমনি রদ্দা কাঠসহ একটি ট্রাক আটক করেছেন।

বুধবার সকালে সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর এলাকায় আকাশমনি রদ্দা কাঠের একটি বড় চালান আটক করা হয়। আনুমানিক ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, অবৈধ গাছের ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল এবং ত্রিপল দিয়ে ঢাকা ছিল। গাড়িটি সন্দেহ হলে ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা থামিয়ে তল্লাশি করেন, এবং এ সময় গোপন এই কাঠের চালানটি উদ্ধার হয়। কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে, ড্রাইভার ও হেলপার দ্রুত পালিয়ে যায়।

সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, “আমরা নিয়মিত টহল চলাকালে গাড়িটি সন্দেহ হলে তা সার্চ করি এবং বৈধ কাগজপত্র না পাওয়ায় গাড়ি ও কাঠ আটক করা হয়। বর্তমানে গাড়িটি সোনারগাঁও অফিস হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা

সোনারগাঁয়ে চেক পোষ্টে অবৈধ চোরাই কাঠসহ গাড়ি আটক

আপডেট সময় ০৮:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫