ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

ববি’তে স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে থাকা সৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শনী করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ (২৩ এপ্রিল ২০২৫) দুপুর ১:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে “জয় বাংলা” গান বাজিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য অধ্যাপক মুহসিন উদ্দিনের মতো একজন সম্মানিত শিক্ষককে অপমান করেছেন এবং বেআইনিভাবে সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন। অধ্যাপক মুহসিনকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

তারা আরও বলেন, রেজিস্ট্রার মনিরুল ইসলাম মনপুরা একজন আ.লীগের পদধারী নেতা। নিয়মবহির্ভূতভাবে তাকে পুনরায় দায়িত্বে রাখা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। তাকে দ্রুত অপসারণ করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যার সমর্থন করেছিলেন এবং প্রশাসনের চাটুকারিতে লিপ্ত ছিলেন, এমন বহু শিক্ষক-কর্মচারী এখনো বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। উপাচার্য পুনরায় তাদের প্রশাসনে পুনর্বাসন করছেন। এসব শিক্ষক-কর্মচারীদের প্রশাসনিক ও লাভজনক সব কমিটি থেকে সরিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো স্থান নেই।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো ফ্যাসিবাদের দোসর দেখতে চাই না। আমাদের ৪ফা দাবি মানা না হলে আমরা সামনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ ৪ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা

ববি’তে স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের

আপডেট সময় ০৪:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫