ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

আত্রাইয়ে টেন্ডার ছাড়া মালামাল বিক্রি করে বিপাকে প্রধান শিক্ষক

নওগাঁর আত্রাইয়ে একজন প্রধান শিক্ষক টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের পরিত্যক্ত সরকারি মালামাল বিক্রি করে বিপাকে পড়েছেন। বর্তমানে এ মালামাল বিক্রির দায়ে তাকে বিভিন্ন অফিস আদালতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে।

জানা যায়, বেশ কিছুদিন আগে উপজেলার নবাবেরতাম্বু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কিছু মালামাল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান টেন্ডার ছাড়াই বিক্রি করে দেন।

এদিকে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে সংশ্লিষ্ট শিক্ষা অফিসকে অবহিত করেন। প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, কিছু পরিত্যক্ত মালামাল যেগুলোতে বিদ্যালয়ে আবর্জনার সৃষ্টি হয়েছিল সেই মালামালগুলো বিক্রি করা হয়েছে। মাত্র ৮৮২ টাকার মালামাল এ জন্য টেন্ডারের প্রয়োজনীয়তা অনুভব করিনি।

উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম বলেন, অভিযোগটি আমরা সরেজমিন তদন্ত করেছি এবং তদন্ত প্রতিবেদন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহন করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

আত্রাইয়ে টেন্ডার ছাড়া মালামাল বিক্রি করে বিপাকে প্রধান শিক্ষক

আপডেট সময় ০৩:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫