ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

নরসিংদী সাবেক ছাত্রলীগ নেতাকে  কুপিয়ে হত্যা

নরসিংদীতে সাবেক ছাএলীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেন সরকার (২৮) নামে এক জনকে বিরোধের জের ধরে  প্রতিপক্ষের বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । মঙ্গলবার  দুপুরে আলোকবালি ইউনিয়নের আলোকবালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহত আমির হোসেন সরকার আলোকবালি গ্রামের আবদুল হকের ছেলে। তিনি আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য ও  একই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের সাথে বিরোধ থাকায় সরকার পতনের পর ইউপি সদস্য আমির হোসেন সরকার নরসিংদীতে বসবাস করতেন। সোমবার রাতে মালয়েশিয়া থেকে ৮ বছর পর দেশে আসেন আমিরের বড় ভাই রফিকুল ইসলাম। প্রবাসফেরত বড় ভাইকে নিয়ে মঙ্গলবার দুপুরে আমির  গ্রামের বাড়ি ফিরেন। তার এলাকায় আসার খবর পেয়ে প্রতিপক্ষের ৮ থেকে ৯ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় বড় ভাইসহ দুইজন। পরে তাকে উদ্ধার করে স্পিডবোটে করে বিকাল ৪ টায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নরসিংদী  সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সজীব সাহা বলেন, আমির নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

নরসিংদী সাবেক ছাত্রলীগ নেতাকে  কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫