ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

গাঁজাসহ বাবা-ছেলে আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২ কেজি গাঁজাসহ মো. বজলু কাজী (৪৫) ও তার ছেলে মো. রোমান কাজীকে (৩২) আটক করেছে র‌্যাব। তারা শ্রীনগরের মধ্য বাঘড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আটক বাবা-ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীনগরের রাঢ়িখাল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকার ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ বলেন, গ্রেপ্তারের পর দুই মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের মাদক আইনে মামলা হয়েছে। আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

গাঁজাসহ বাবা-ছেলে আটক

আপডেট সময় ০২:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫