ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

ভোলা দিনব্যাপী কৃষক GAP-সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ভোলা দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২১ এপ্রিল ) সকাল ১০টায়, দৌলতখান উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ। (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকার
সভাপতিত্বে, প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে , কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল বরিশাল বক্তব্য রাখেন, এ ছাড়া ও
মূখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক, উপপরিচালক কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা।

এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষন অফিসার, কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ। আর ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পরিচালক (শস্য), ও অতিরিক্ত উপ পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ)।

পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার, কৃষিবিদ ফাহিমা হক প্রশিক্ষণে বক্তব্য রাখেন ।

প্রধান প্রশিক্ষক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বলেন-
বিশ্বব্যাপী খাদ্য সামগ্রী আমদানি ও রপ্তানির ফলে খাদ্য শৃঙ্খল জীবাণু সমূহের সংক্রমণ এবং বিস্তৃত ঘটার আশংকা থাকে যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি। এ প্রেক্ষাপটে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে সমধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশ কর্তৃক খাদ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কৃষি উৎপাদনে ফসলে নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট বিষয়সমূহ হলো প্রয়োগকৃত রাসায়নিকের অবশিষ্টাংশ, দূষণকারী বস্তুর উপস্থিতি, পোকামাকড়, রোগ সৃষ্টিকারী অণুজীব, বাহ্যিক সংক্রামক ইত্যাদি। এছাড়া, খাদ্য অন্যান্য বস্তু যথা- ভারী ধাতব বস্তু বা বিষাক্ত দ্রব্যের উপস্থিতি। নিরাপদ খাদ্য বিষয়ক বিপত্তি (Hazard)/ঝুঁকি (Risk) খাদ্য শৃঙ্খলের যে কোনো পর্যায়ে ঘটতে পারে, তাই খাদ্য শৃঙ্খলের প্রত্যেক স্তরেই নিরাপদ খাদ্য সংক্রান্ত সমস্যা প্রতিরোধ বা দূরীভূত করা প্রয়োজন। খাদ্য শৃঙ্খলের সকল স্তরে সুনির্দিষ্ট অনুশীলনসমূহ সঠিকভাবে অনুসরণ করাই হচ্ছে উত্তম কৃষি চর্চার মূল ভিত্তি। উত্তম কৃষি চর্চা অনুসরণের নিরাপদ খাদ্য প্রাপ্তির লক্ষ্যে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক অর্থ্যাৎ কৃষক পর্যায় থেকে প্রতিটি স্তরে প্রত্যেক কর্মীকে তার নিয়ন্ত্রণাধীন বিষয়ে দায়িত্বশীল থেকে সকল কার্যক্রমের বিবরণ যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করা আবশ্যক। উৎপাদনকারীকে নিশ্চয়তা দিতে হবে যে উৎপাদিত পণ্য খাদ্য হিসেবে ঝুঁকিমুক্ত ও নিরাপদ। এক্ষেত্রে উৎপাদকের পাশাপাশি প্যাকেজিং, সরবরাহ, পরিবহন, গুদামজাতকরণ ইত্যাদি প্রক্রিয়ায় সকলেরই দায়িত্ব রয়েছে খাদ্যকে নিরাপদ এবং মানসম্পন্ন রাখা। উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে উৎপাদিত ফসল খাদ্য হিসেবে গ্রহণ স্বাস্থ্যের জন্য নিরাপদ। কারণ উৎপাদনের সকল স্তরে খাদ্যমান, পরিবেশের ভারসাম্য রক্ষা, কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণ সাধন নিশ্চিত হবে।
দিন ব্যাপী এ প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

ভোলা দিনব্যাপী কৃষক GAP-সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আপডেট সময় ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫