নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং জুলাই-আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে ছুরিকাঘাতে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২২ এপ্রিল) দুপুর ১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজে ক্যাম্পাসের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির, কলেজ ছাত্রদল নেতা মোরশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সদস্য মোস্তাকিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বিপ্লব, আব্দুর রউফ, জেলা কলেজ ছাত্রদলের নেতা আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক সদস্য রাশেদ হাসান, কলেজ শিক্ষার্থী মোসা. ন্সুাইবা, আরিফা, সালমা প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান।
অপরদিকে এই দাবীতে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রদলের আযোজনে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ছাত্রদল নেতা ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পারভেজ হত্যাকারীদের বিচারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্ধন
-
মো আব্দুর রাজজাক রাজু, ধামইরহাট নওগাঁ) প্রতিনিধিঃ - আপডেট সময় ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- ৬৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















