গত ২১ এপ্রিল ২০২৫ গাজীপুরের শ্রীপুর মডেল থানার ওসি জনাব মোঃ জয়নাল আবেদিন মন্ডল এর একটি ঘুষ চাওয়ার অডিও কল রেকর্ড ভাইরাল হয়।
ওসির এই মুঠোফোনালাপের অপরপ্রান্তে ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জুট ব্যবসায়ী জনাব সেলিম সিকদার। কথোপকথনের এক পর্যায়ে ওসি বলেন ৫/১০ হাজার টাকা এটা কোনো টাকা? তোমার নানাকে বইলো লাখ পাঁচেক টাকা দিতে। এই অডিও কলটি ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওসি সাহেব বলেন আমার একটি কল এডিট করে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অপরদিকে জনাব সেলিম বলেন আমি অনেক টেনশনে আছি। অনেক হুমকি খাইলাম। ফাঁস হওয়া অডিও কলটি ভাইরাল হওয়ায় পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তারা একটি তদন্ত কমিটি গঠন করেন।আজ ২২ এপ্রিল ২০২৫ গাজীপুর জেলা পুলিশ ভাইরাল হওয়া অডিও কলটির ফরেন্সিক তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জনাব চৌধুরী মো:যাবের সাদেক।
সংবাদ শিরোনাম ::
গাজীপুর শ্রীপুর থানার ওসির ঘুষ চাওয়ার অডিও ভাইরাল
-
কবির আকন্দ-শ্রীপুর প্রতিনিধি : - আপডেট সময় ১১:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- ৭০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















