ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

বিএসসি প্রকৌশলীদের অধিকার আদায়ের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ

বিএসসি প্রকৌশলীদের চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিলটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাসহ ক্যাম্পাসের পাশে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমাদের অঙ্গীকার, প্রকৌশলীর অধিকার’, ‘প্রকৌশলীর সকল পদ, শুধুই প্রকৌশলীদের অধিকার’, ‘কোটার নামে অবিচার, চলবে না, চলবে না’, ‘উপ সহকারী প্রকৌশলী পদে ন্যায় চাই, বিএসসি ইঞ্জিনিয়ারের অধিকার চাই’, ‘এ মুহূর্তে দরকার প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো, রক্ষা করো’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো, বন্ধ করো’, ‘চাকরির বাজার মুক্ত চাই, কোটার নামে শোষণ নাই’ ইত্যাদি স্লোগান দেয়।‘

সমাবেশে বক্তারা বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীরা দেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করছে, তা দ্রুততম সময়ে বন্ধ করতে হবে। একইসাথে প্রশাসনের উচিত দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আজ আমরা ক্লাসরুম ছেড়ে মানববন্ধন করতে বাধ্য হয়েছি, কারণ ডিপ্লোমা শিক্ষার্থীরা টেকনিশিয়ান হয়েও নিজেদের ইঞ্জিনিয়ার বানানোর যে অযৌক্তিক স্বপ্ন দেখছে, সেটিকে প্রতিহত করার জন্য এবং প্রকৌশলীদের সম্মান রক্ষার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আবেদন, তারা যেন দ্রুততম সময়ে এই বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি করে। আমাদের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রয়েছে তাদের প্রতি আমাদের একটাই কথা, আপনারা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার প্রতিষ্ঠান, সুতরাং প্রকৃত ইঞ্জিনিয়ারদের অধিকার আপনারাই রক্ষা করবেন।’

এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জিনিয়ার মো: আমজাদ হোসেন বলেন, ‘ডিপ্লোমা ডিগ্রিধারীদের কোটার আশ্রয় না নিয়ে বরং নবম গ্রেডে প্রতিযোগিতা করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া ১০ম গ্রেডে অবশ্যই বিএসসি প্রকৌশলীদেরকে পরীক্ষা দেয়ার অধিকার দিতে হবে।’

উল্লেখ্য, সমাবেশে উত্তাপিত দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

বিএসসি প্রকৌশলীদের অধিকার আদায়ের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ

আপডেট সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫