ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

মোংলায়  সুন্দরবন ও নৌ-পথের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সমন্বয় সভা আয়োজন করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

গতকাল ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ এপ্রিল বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে VHF মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শীপে বাংকারিং মনিটরিং, নোঙ্গর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙ্গর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিক্যাল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, বন ও মৎস্য অধিদপ্তর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, শিপিং এজেন্ট, শিপ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত উপকূল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

মোংলায়  সুন্দরবন ও নৌ-পথের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

আপডেট সময় ১০:৪১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫