ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

বেরোবিতে এমএস অফিস ও ইমেইল কমিউনিকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কম্পিউটার অপারেটরদের জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইন এমএস অফিস এন্ড ই-মেইল কমিউনিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সংশ্লিষ্ট অফিস উপকৃত হলে বিশ্ববিদ্যালয়ও সমৃদ্ধ হবে। উপাচার্য বলেন, শেখার জন্য মানসিকতা পরিবর্তনের প্রয়োজন। নিজেকে আপডেট থাকতে হলে, যতটুকু শিখেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। এজন্য কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার যথাযথভাবে জানারও আহবান জানান তিনি।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের উপ-রেজিস্ট্রার মোঃ আতিকুর রহমান ও আইসিটি সেলের প্রোগ্রামার মোঃ আল ইমরান।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

বেরোবিতে এমএস অফিস ও ইমেইল কমিউনিকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫