ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবিতে পবিপ্রবিতে সমাবেশ

  • এম রহমান
  • আপডেট সময় ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবীতে পটুয়াখালিী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ দুপর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষি ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র গাজী রেজওয়ান হাসান, রিয়াজুল নাহিদ, শাহরিয়ার ইকবাল লিমন ও ১ম সেমিস্টারের ছাত্রী মৌমিতা বেগম। সমাবেশ শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর এর মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীদের ৫দফা দাবী অত্যন্ত জরুরী বলে উল্লেখ করেন। ১. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ন হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির (বিএডিসিসহ অন্যান্য) কোন সুযোগ রাখা যাবে না। ২. ১০ম গ্রেডের ( উপসহাকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) চাকুরীতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। ৩. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই সরকারী কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। ৪. কৃষি/ কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারী প্রজ্ঞাপন জারি করতে হবে। ৫. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই) এর অধিনে রাখতে হবে এবং ডিএইতে কর্মকর্তাদের পদবী হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। এক পর্যায়ে ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বলেন, তোমরা তোমোদের যৌক্তিক দাবিতে আন্দোলন, সমাবেশ করবে কিন্তু তাতে যেন পরীক্ষা ও ক্লাস কার্যক্রমের কোন বিঘ্নিত না হয়। তোমাদের জীবন থেকে ১ দিন যাতে নষ্ট না হয় এবং কোন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি পবিপ্রবির প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, পরীক্ষানিয়ন্ত্রক প্রফেসর মোঃ ইফতেখারুল আলম, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ রাশিদুল করিমসহ শিক্ষক কর্মকর্তা বৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবিতে পবিপ্রবিতে সমাবেশ

আপডেট সময় ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫