ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

দাবি আদায়ের লক্ষ্যে ইবির প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের লক্ষ্যে বর্তমান একাডেমি কমিটি বাতিলের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। তবে বিভাগের নাম পরিবর্তন না করার দাবিতে প্রশাসন ভবনের অন্য অংশে অবস্থান করতে দেখা যায় বিভাগটির আরেকাংশ শিক্ষার্থীদের।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। দীর্ঘ তিন ঘণ্টা অবরোধ করার পরে দুপুর দুই টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা হয়। আলোচনায় পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, “দীর্ঘ ৮ মাস যাবত আমরা দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছি৷ বারবার আমাদেরকে আশ্বাস দিলেও সুরাহা মিলছে না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আমাদের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপিত হলে উপাচার্যের একটি এক্সপার্ট কমিটি গঠন করেন। সেই একডেমিক কাউন্সিল পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত প্রশাসন হতে আসেনি। আমরা প্রশাসনের দীর্ঘসূত্রিতা ছাড়া এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ নেননি। আমরা নাম পরিবর্তন সংক্রান্ত কোনোরুপ আপডেট পাইনি এবং সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট এর সিদ্ধান্ত আমরা পাইনি। আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা বাধ্য হয়ে প্রশাসন ভবনে তালা দিতে বাধ্য হয়েছি। আমরা আজকে বিভাগের নাম পরিবর্তনের জন্যে গঠিত এক্সপার্ট কমিটির রিপোর্ট সাবমিট এবং নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি করার চূড়ান্ত আপডেট নিয়েই এখান থেকে অবরোধ বন্ধ করবো।”

অন্যদিকে বিভাগের নাম পরিবর্তন না করার দাবিতে প্রশাসন ভবনের অন্য অংশে অবস্থান গ্রহণ করে বিভাগটির আরেকাংশ শিক্ষার্থীরা। তবে বিভাগের শিক্ষকরা তাদের বুঝালে তারা অবস্থান ছেড়ে চলে যায়। তাদের দাবি হলো- “বিভাগের পূর্ব নাম ছিলো এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। পরে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিলেয়ে বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট করার দাবি জানিয়েছি। সকল চাকরিতে জিওগ্রাফির গুরুত্ব একটু বেশি। আর জিওগ্রাফি মূল সাবজেক্ট। তাই আমরা কখনো মূল সাবজেক্ট হারাতে চান না তারা।”

শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি, ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। আন্দোলনের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছেন তারা।

উপাচার্যের সাথে আলোচনা করে প্রতিনিধি শিক্ষার্থীরা জানান, “স্যার পরবর্তী সিন্ডিকেটে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন। সেটা আগামী মাসের শেষের দিকে হতে পারে। বর্তমান পরীক্ষা কমিটিটা বাতিল করে স্যার নিজে বিভাগে গিয়ে সমাধান করে দিবেন। আমরা এতে সন্তুষ্ট।”

এ বিষয়ে জানতে চাইলে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের দাবি শুনেছি। এ বিষয়ে গঠিত কমিটি আগামী মাসের ২০ তারিখের মধ্যে রিপোর্ট পেশ করবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

দাবি আদায়ের লক্ষ্যে ইবির প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

আপডেট সময় ০৪:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫