কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গেল নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার বাড়ি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে।
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের নেতা গ্রেপ্তার
-
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি - আপডেট সময় ১২:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- ৭১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















